ইউরোপের বাজারে তৈরি পোশাকের রপ্তানি বৃদ্ধি ও আন্তর্জাতিক ক্রেতাদের সাথে বাণিজ্য সম্পর্ক জোরদারের লক্ষ্যে স্পেনে অনুষ্ঠিত ‘বার্সেলোনা টেক্সটাইল এক্সপো ২০২৬’-এ অংশ নিয়েছে বাংলাদেশ।

গত বুধবার (২১ অক্টোবর) স্পেনের ‘ফিরা দে বার্সেলোনা মনজুইক’-এ তিন দিনব্যাপী এই আন্তর্জাতিক প্রদর্শনী শুরু হয়েছে, যা ২৩ অক্টোবর পর্যন্ত চলবে।

রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) আর্থিক সহায়তা এবং মাদ্রিদস্থ বাংলাদেশ দূতাবাসের সার্বিক ব্যবস্থাপনায় মেলায় বাংলাদেশের ১৮টি প্রতিষ্ঠান অংশ নিয়েছে। এর মধ্যে ইপিবির অধীনে ১৪টি এবং ৪টি প্রতিষ্ঠান নিজস্ব উদ্যোগে অংশ নেয়। বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে মেলায় দেশের তৈরি পোশাক ও রপ্তানি সংক্রান্ত বিভিন্ন তথ্য সম্বলিত স্টালও স্থাপন করা হয়েছে।

স্পেন, ইতালি, জাপান, তুরস্ক, দক্ষিণ কোরিয়া, ভারত ও চীনসহ বিশ্বসেরা ১২টি দেশের ৩০০টিরও বেশি উৎপাদনকারী প্রতিষ্ঠান এই মেলায় অংশ নিচ্ছে। গত বুধবার সকালে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশে নির্মিত প্যভিলিয়নের উদ্বোধন করেন স্পেনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মাসুদুর রহমান। এ সময় ইপিবির পরিচালক মোহাম্মদ ওয়ারেস হোসেন, বাণিজ্যিক কাউন্সিলর রুহুল কুদ্দুসসহ স্থানীয় বাংলাদেশি ব্যবসায়ী সংগঠনের নেতারাবৃন্দ উপস্থিত ছিলেন।উ

দ্বোধনী অনুষ্ঠানে রাষ্ট্রদূত মাসুদুর রহমান বলেন, “বাংলাদেশের অর্থনীতি, কর্মসংস্থান ও রপ্তানি আয়ে তৈরি পোশাক খাতের অবদান অপরিসীম। বর্তমানে ইউরোপীয় ইউনিয়নের মধ্যে জার্মানিকে পেছনে ফেলে স্পেনেই সবচেয়ে বেশি বাংলাদেশি পণ্য রপ্তানি হচ্ছে।”

এটি আন্তর্জাতিক বাজারে বাংলাদেশি পণ্যের মান ও ক্রেতাদের আস্থার প্রতিফলন বলে তিনি মন্তব্য করেন। এই আন্তর্জাতিক প্রদর্শনীতে বিভিন্ন দেশের পাইকারি ক্রেতা, ফ্যাশন ডিজাইনার ও সরবরাহকারীদের এক ছাতার নিচে আসার সুযোগ তৈরি হয়েছে। মেলায় তৈরি পোশাক, ওভেন ও নিট ফ্যাব্রিকস, হোম টেক্সটাইল এবং ফ্যাশন অনুষঙ্গ প্রদর্শন করা হচ্ছে।

প্রদর্শনীর পাশাপশি কৃত্রিম বুদ্ধিমত্তা ও ফ্যাশন ট্রেন্ড নিয়ে ‘ট্রেন্ড ইন্টেলিজেন্স ইন দ্য এজ অব এআই’ শীর্ষক একটি বিশেষ সেমিনার অনুষ্ঠিত হয়। এ আয়োজনের মাধ্যমে বাংলাদেশের রপ্তানিকারকরা ইউরোপীয় ব্র্যান্ডগুলোর সাথে সরাসরি ব্যবসা সম্প্রসারণের সুযোগ পাবেন বলে আশা করা হচ্ছে।

About The Author


স্বত্ব © ২০২৬ টেক্সটাইল মিরর
Email: contact@textilemirrorbd.com