ইউএসজিবিসি লিড (LEED) প্ল্যাটিনাম সনদে বিশ্বজুড়ে সর্বোচ্চ নম্বর পেয়ে সম্মানিত হওয়ায় বাংলাদেশের তৈরি পোশাক খাতের অন্যতম প্রধান প্রতিষ্ঠান হ্যামস গার্মেন্টস লিমিটেডকে সম্মাননা প্রদান করা হয়েছে।
সম্প্রতি ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে ‘দৈনিক বণিক বার্তা’ আয়োজিত “জলবায়ু পরিবর্তন ও অর্থনৈতিক পুনর্গঠন” শীর্ষক গ্রিন সংলাপে প্রতিষ্ঠানটির হাতে এই বিশেষ সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে হ্যামস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী শফিকুর রহমান সবুজ শিল্পায়ন গড়ে তোলা এবং টেকসই ফ্যাশন নিশ্চিত করার বিষয়ে তাঁর ভিশন ও দিকনির্দেশনা মূলক বক্তব্য তুলে ধরেন। হামস গার্মেন্টসের পক্ষে সম্মাননা স্মারক গ্রহণ করেন প্রতিষ্ঠানটির সিনিয়র ডিরেক্টর সাইফুর রহমান এবং চিফ অপারেটিং অফিসার (সিওও) ফাহিম আল মতিন।
সবুজ কারখানা নির্মাণের এ স্বীকৃতি বাংলাদেশে পরিবেশবান্ধব টেকসই পোশাক খাত গড়ে তোলার ক্ষেত্রে নতুন প্রেরণা জোগাবে বলে আশাবাদ ব্যক্ত করে প্রতিষ্ঠানটি।


