গত ৮ জুলাই ডিবিএল গ্রুপের বিভিন্ন উৎপাদন কারখানা পরিদর্শন করেছেন এইচএসবিসি ব্যাংকের এশিয়া অঞ্চলের ইন্টারন্যাশনাল মার্কেটসের ম্যানেজিং ডিরেক্টর এবং ব্যাংকিং প্রধান প্রিয়া কিনি। কারখানা প্রাঙ্গণে পৌঁছালে তাকে স্বাগত জানান ডিবিএল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এম এ জব্বার এবং প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এই পরিদর্শনের মাধ্যমে প্রিয়া কিনি ডিবিএল গ্রুপের উৎপাদন কার্যক্রম ও সার্বিক কর্মযজ্ঞ সরাসরি দেখার সুযোগ পান। এ সময় বৈশ্বিক বাজারে প্রতিযোগিতা সক্ষমতা বাড়াতে এবং পরিবেশবান্ধব ও টেকসই ব্যবসায়িক প্রবৃদ্ধি অর্জনে ডিবিএল গ্রুপ কীভাবে নতুন নতুন উদ্ভাবনে বিনিয়োগ করছে, তা তার সামনে তুলে ধরা হয়।

ডিবিএল গ্রুপ কর্তৃপক্ষ জানিয়েছে, এ ধরনের সফর এইচএসবিসির সঙ্গে তাদের দীর্ঘদিনের সুদৃঢ় সম্পর্কেরই বহিঃপ্রকাশ। এই অংশীদারিত্ব ভবিষ্যতে উভয় প্রতিষ্ঠানের ধারাবাহিক অগ্রগতি ও ব্যবসায়িক লক্ষ্য অর্জনে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

About The Author


স্বত্ব © ২০২৬ টেক্সটাইল মিরর
Email: contact@textilemirrorbd.com