মিরর ডেস্ক ৩ মার্চ ২০২৬ , ২:২২:৪২ অনলাইন সংস্করণ
প্রতিযোগিতাটি দুই পর্বে বিভক্ত ছিল—বিজনেস কেস কম্পিটিশন ও কুইজ ক্ল্যাশ। কেস কম্পিটিশনের ক্ষেত্রে প্রাথমিকভাবে জমা দেওয়া অ্যাবস্ট্রাক্ট ও এক মিনিটের ভিডিও কনটেন্ট (ওভিসি) থেকে বাছাই করা পাঁচটি দল সরাসরি চূড়ান্ত উপস্থাপনায় অংশ নেয়।

ফাইনালে এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের দল ‘হাট্টিমাটিম’ চ্যাম্পিয়ন হয়। টেক্সটাইল ফ্যাশন অ্যান্ড ডিজাইন বিভাগের দল ‘দুধভাত’ প্রথম রানার-আপ হওয়ার কৃতিত্ব অর্জন করে।
কুইজ ক্ল্যাশ পর্বে অ্যাপারেল ইঞ্জিনিয়ারিং বিভাগের ৪৮তম ব্যাচের মাহফুজ আহমেদ চ্যাম্পিয়ন হন। একই ব্যাচের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট বিভাগের সুরাইয়া বিনতে আকবার প্রথম রানার-আপ এবং এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ইশতিয়াক আল আমিন দ্বিতীয় রানার-আপ হন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন Cresa Textile Chemicals-এর কান্ট্রি ম্যানেজার ইব্রাহিম খলিল এবং SWITCH2CE (UNIDO)-এর ন্যাশনাল প্রজেক্ট কো-অর্ডিনেটর কে এম আসাদুন নূর। এছাড়া উপস্থিত ছিলেন বুটেক্সের ডাইস অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক ও ক্লাবের মডারেটর ড. মোহাম্মদ আব্বাস উদ্দিন শায়েক এবং টেক্সটাইল ম্যানেজমেন্ট অ্যান্ড বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আহসান হাবিব।
প্রতিযোগিতার প্রধান পৃষ্ঠপোষক ছিল Cresa Textile Chemicals এবং সহযোগী পৃষ্ঠপোষক ছিল Jabir Trading। আয়োজনটি শিক্ষার্থীদের ব্যবসায়িক বিশ্লেষণ, কৌশল নির্ধারণ ও উপস্থাপনা দক্ষতা প্রদর্শনের একটি প্ল্যাটফর্ম হিসেবে কাজ করেছে।








